মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯

পদত্যাগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

পদত্যাগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভায় জন লোকপাল বিল পাশ করাতে ব্যর্থ হয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র দিল্লি লেফটেন্যান্ট গভর্ণর নাজিব জঙের কাছে পাঠিয়ে দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর দিল্লির মসনদে বসেছিলেন কেজরিওয়াল। মাত্র দেড় মাসের মধ্যেই তাকে সরে যেতে হল।

লেফটেন্যান্ট গভর্ণরের উপদেশ অমান্য করেই শুক্রবার মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভায় জন লোকপাল বিল পেশ করেন। কিন্তু বিল পেশের প্রক্রিয়াকেই অসাংবিধানিক আখ্যা দিয়ে তার তীব্র বিরোধিতা করে বিজেপি এবং কংগ্রেস। ফলে সম্মিলিত বিরোধিতার মুখে পেশ হয়েও খারিজ হয়ে যায় জন লোকপাল বিল। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার থেকে। প্রথম দিনেই জন লোকপাল বিল পেশ করার কথা বলেছিলেন কেজরিওয়াল।

কিন্তু বিজেপি এবং আম আদমি পার্টি’র ‘সহযোগী’ কংগ্রেসের বিরোধিতার মুখে বিল পেশ করতে ব্যর্থ হয় আপ সরকার। বিরোধীদের অভিযোগ, নিয়ম অনুয়ায়ী বিল পেশ করতে লেফটেনান্ট গভর্ণরের অনুমতি নেওয়া হয় নি। বরং লেফটেনান্ট গভর্ণরের পরামর্শ উপেক্ষা করে শুক্রবার বিলটি এনে আলোচনা বা ভোটাভুটির আবেদন করেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষ বিল নিয়ে আলোচনার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এএপি’র বিধায়কেরা বাদে বাকি সব বিধায়কই এর বিরোধিতা করেন। ফলে বিল পেশ হলেও তা খারিজ করে দিতে বাধ্য হন অধ্যক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026