রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪

বছরে ৭২ হাজার পুরুষ ধর্ষণের স্বীকার বৃটেনে

বছরে ৭২ হাজার পুরুষ ধর্ষণের স্বীকার বৃটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ পুরুষরা মোটেই নিরাপদ নন। সরকারের প্রকাশিত নতুন এক পরিসংখ্যানে ভয়াবহ এ তথ্য উপস্থাপন করা হয়েছে। ওই পরিসংখ্যানের তথ্যানুযায়ী, বৃটেনে প্রতি বছর ৭২ হাজারেরও বেশি পুরুষ ধর্ষিত ও যৌন নির্যাতনের শিকার হন। সে হিসেবে যুক্তরাজ্যে গড়ে প্রতি ১০টি ধর্ষণের ঘটনার ১টিরও বেশির শিকার হন পুরুষরা এবং শতকরা হারের হিসেবে এ সংখ্যা ১২ শতাংশ।

বৃটেনে ধর্ষণের সংজ্ঞা অনুযায়ী পুরুষরাই পুরুষদের ধর্ষণ করতে পারে। রেকর্ডভুক্ত ও রেকর্ড ছাড়া ৭২ হাজারেরও যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১৩ বছর বা তার বেশি বয়সী পুরুষদের বিরুদ্ধে। এ পরিসংখ্যান বৃটিশ সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আগামী অর্থবছরে প্রথমবারের মতো ৫ লাখ পাউন্ডের বাজেট নির্ধারণ করা হবে। এ ধরনের নির্যাতনের ঘটনায় পুরুষদের পরামর্শ ও পূর্ণ মানসিক ও নৈতিক সমর্থন দেয়া এবং অন্যান্য সেবা নিশ্চিত করতে নতুন এ বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026