শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯

প্রাকৃতিক দূর্যোগে মানুষের সহায়তায় এগিয়ে ব্রিটেনের দুই প্রিন্স

প্রাকৃতিক দূর্যোগে মানুষের সহায়তায় এগিয়ে ব্রিটেনের দুই প্রিন্স

সুমন আহমেদ: ব্রিটেনজুড়ে প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত কয়েক হাজার বাড়ি-ঘর। যেখানে বাস করেন কয়েক লাখ মানুষ। আক্রান্ত এই সব মানুসদের সহায়তা তাদের সাহায্য করতে ব্রিটেনের দুই ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এগিয়ে এসেছেন।

আক্রান্ত বন্যার পানি থেকে গ্রামবাসীর বাড়িঘর রক্ষায় বালুর বস্তা টেনেছেন যুক্তরাজ্যের দুই যুবরাজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। বন্যাদুর্গত গ্রামবাসীকে সাহায্যের জন্য দুই ভাই গতকাল শুক্রবার দেশটির সেনাদের সঙ্গে বাঁধনির্মাণ কার্যক্রমে অংশ নেন।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একসময় সেনাবাহিনীতে কাজ করতেন রাজপরিবারের দুই সদস্য উইলিয়াম ও হ্যারি। পশ্চিমাঞ্চলে টেমস নদীর পাশে বন্যাদুর্গত ডেসিট বাঁধ নির্মাণে তারা বালুর বস্তা টেনেছেন। উইলিয়াম ও হ্যারির দাদি রানি দ্বিতীয় এলিজাবেথও বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য খাদ্য ও ঘুমানোর সরঞ্জাম পাঠিয়েছেন তিনি। টেমস নদীর অববাহিকা ও আশপাশের এলাকাগুলো বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণ ইতিমধ্যে দেশের বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন করে ১০ ডাউনিং ষ্টিটে ফিরে জরুরী কোবার মিটিং ডেকে বলেন, দেশের এই দূর্যোগের মুহুর্তে সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের কাজ করতে আহবান জানান। দূর্যোগ মোকাবেলায় তিনি তহবিল থেকে অতিরিক্ত অনুদান বরাদ্দ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026