রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪১

জাওয়াহিরির নামে বার্তা প্রচারের অভিযোগে এক যুবক গ্রেফতার

জাওয়াহিরির নামে বার্তা প্রচারের অভিযোগে এক যুবক গ্রেফতার

শীর্ষবিন্দু নিউজ: আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের অভিযোগে রাসেল বিন সাত্তার নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে তিনটি মোবাইল সেট, দুইটি ল্যাপটপ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটককৃত রাসেল বিন সাত্তার টাঙ্গাইল টেক্সটাইল ইনষ্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র। গ্রেফতারকৃতকে ঢাকা র‌্যাব হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাসেলকে নিয়ে মঙ্গলবার দুপুর ৩টায় ৠাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাবের সহায়তায় ঢাকা থেকে আগত র‌্যাব সদস্যরা টাঙ্গাইলের মাঝিপাড়া মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাড়া দেওয়া ছাত্র মেস থেকে রাসেল বিন সাত্তারকে গ্রেফতার করেন। বাড়ির মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত সাত্তারের বাড়ি গাজীপুর। গত তিন বছর ধরে রাসেল বিন সাত্তার প্রতিমাসে ৬শ’ টাকায় তার মেসটি ভাড়া নেয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মিরান হোসেন গণমাধ্যমকে জানান, আটককৃত রাসেল বিন সাত্তার গত বছরের নভেম্বর মাসে কথিত অডিও বার্তাটি ওয়েবসাইটে প্রচার করে। সে বাঁশের কেল্লা পেজের একজন এডমিন। তার ফেসবুকে সরকারবিরোধী অনেক কমেন্টস পাওয়া গেছে। সাত্তার বাঁশের কেল্লা পেজ থেকে কথিত অডিও বার্তাটি আয়মান আল-জাওয়াহিরির পেজটিতে পোস্ট করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026