বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮

পীর হবিবুর রহমান স্মরণে লন্ডনে সভা অনুষ্ঠিত

পীর হবিবুর রহমান স্মরণে লন্ডনে সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: প্রয়াত জাতীয় নেতা পীর হবিবুর রহমান এমন এক রাজনীতিক ছিলেন, যিনি নিজে যা বিশ্বাস করতেন তা অকপটে বলারও সৎ সাহস রাখতেন। রাজনৈতিক বিভিন্ন কৌশল নিয়ে তিনি বিভিন্ন সময় সামনাসামনি বঙ্গবন্ধুরও সমালোচনা করতেন। বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির কিংবদন্তি নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, ভাষাসৈনিক এবং ন্যাপ ও গণতন্ত্রী পার্টির সাবেক শীর্ষ নেতা পীর হবিবুর রহমানের ১০ম মৃত্যৃবাষির্কীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী এসব কথা বলেন।

রোববার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে পীর হবিবুর রহমান ফাউন্ডেশনে এই সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ খানের পরিচালনায় এতে বিশেষ আলোচক ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূঁইয়া এমপি, ব্রিটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ।

আরো উপস্থিত ছিলেন ব্রিটেনের জয়েন্ট কাউন্সিল অব দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টস (জে সি ডব্লিউ আই) এর চিফ এক্সিকিউটিভ ও পীর হবিবুর রহমানের এক সময়ের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী হাবিব রহমান, পীর হবিবুর রহমান স্মৃতি সংসদ ইউকে’র সভাপতি মাহমুদ এ রউফ ও বিশিষ্ট সাংবাদিক, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, তরুণ ব্রিটিশ-বাংলাদেশি সৈয়দ মাহাথির পাশা ও ফাউন্ডেশনের ট্রেজারার, তরুণ ব্রিটিশ-বাংলাদেশি মনসুর হোসেইন প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026