শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪

চ্যানেল এস’র ফাউন্ডার মাহি জলিলের জেল দন্ড

চ্যানেল এস’র ফাউন্ডার মাহি জলিলের জেল দন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনের খুবই পরিচিত মুখ ও যুক্তরাজ্য থেকে সম্প্রচারিত বাংলা টেলিভিশন চ্যানেল এস’র মালিক মাহী ফেরদৌস জলিলের তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বীমা জালিয়াতিতে সহযোগিতা করার দায়ে এই দন্ডে দন্ডিত হলেন জলিল। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাউদার্ক ক্রাউন কোর্ট সোমবার এই দণ্ডাদেশ দেয় বলে বিবিসি জানিয়েছে।

যুক্তরাজ্যর এসেক্সের ব্রেন্টহুডের বাসিন্দা মাহি ফেরদৌস (৪০) ২০০৮ সালেও অর্থ পাচারের একটি মামলায় দেড় বছর জেল খাটেন। এবারের রায়ের সময় আগের অপরাধও বিবেচনায় নেন বিচারক অ্যান্থনি পিটস। আদালতে প্রমাণিত হয়েছে, ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১২৪টি গাড়ি দুর্ঘটনায় জোচ্চুরি করে বীমার অর্থ হাতিয়ে নেয় ফেরদৌসের ভাই মোহাম্মদ শামসুল হকের প্রতিষ্ঠান মোটর অ্যালায়েন্স। বীমা জালিয়াতির দায়ে ২০১১ সালের অক্টোবরে শামসুল হকসহ আরো পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দেয় আদালত।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, মোটর অ্যালায়েন্সের ওই জালিয়াতিতে বীমা কোম্পানিগুলোর ১৯ লাখ পাউন্ড খরচ গুণতে হয়েছে। আর এর মধ্যে ১১ লাখ ৭০ হাজার পাউন্ডই গেছে মোটর অ্যালায়েন্সের হিসেবে। আর ভাইয়ের প্রতিষ্ঠান থেকে জলিলের মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতেও গিয়েছে কমপক্ষে পাঁচ লাখ পাউন্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026