মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০

বাংলাদেশ-কুয়েত দ্বৈত কর পরিহার চুক্তি সই

বাংলাদেশ-কুয়েত দ্বৈত কর পরিহার চুক্তি সই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও কর ফাঁকি প্রতিরোধ বিষয়ে চুক্তি সই হয়েছে। কুয়েতে বুধবার রাতে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন ও কুয়েতের অর্থমন্ত্রণালয়ের সহকারী সচিব খলিফা মোহাম্মদ হামাদা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই শেষে জানানো হয়, এ চুক্তির ফলে দুই দেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক অথনৈতিক সম্পর্কের উন্নতি এবং দুই দেশের মধ্যে কর ফাঁকি রোধ হবে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের কর্পোরেট যৌথ কর ব্যবস্থার উন্নতি হবে। যদিও বতমানে দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক করারোপ পরিহার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আসহাব উদ্দিন, কনস্যুলার (রাজনৈতিক) এসএম মাহবুবুল আলম, শ্রম মন্ত্রণালয়ের প্রথম সচিব কে এম আলী রেজা, কুয়েত অর্থমন্ত্রণালয়ের পরিচালক আদেল এ আল আসাউল প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026