রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯

লিবীয় সামরিক প্লেন তিউনিসিয়ায় বিধ্বস্ত

লিবীয় সামরিক প্লেন তিউনিসিয়ায় বিধ্বস্ত

চিকিৎসক ও রোগীবাহী লিবিয়ার একটি প্লেন তিউনিসিয়ায় বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। শুক্রবারের এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে গ্রোমবালিয়া প্লেনটি বিধ্বস্ত হয়। লিবীয়রা সাধারণত চিকিৎসা নেওয়ার জন্য তিউনিসিয়া যায়।

কর্মকর্তারা জানান, প্লেনটির যন্ত্র বিকল হওয়ায় বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে তিনজন চিকিৎসক, দু’জন রোগী ও ছয়জন ক্রু ছিল বলে জানিয়েছে তিউনিসিয়ার উদ্ধারকর্মীরা। তিউনিসিয়ার জরুরি সেবা দফতর থেকে জানানো হয়েছে, পুরো প্লেনটি পুড়ে গেছে। জরুরি সেবাকর্মীরা দুর্ঘটনাস্থলে গেছেন। তারা পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026