মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৭

বিচারপতি এনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

বিচারপতি এনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

শীর্ষবিন্দু নিউজ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীমকে নিয়োগ দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয় সূত্র আজ এ তথ্য জানিয়েছে।

গত বছরের ৩১শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ থেকে বিচারপতি এ টি এম ফজলে কবীর অবসর নেন। এরপর থেকে ওই পদটি শূন্য ছিল। ২০১০ সালের ২২শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ দেয় সরকার।

২০১২ সালের ২২শে মার্চ ট্রাইব্যুনাল-২ গঠিত হলে এর চেয়ারম্যান করা হয়। ওই বছরের ১১ই ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক পদত্যাগ করলে ১৩ই ডিসেম্বর বিচারপতি ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026