মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়

গ্যালারী থেকে: লঙ্কানদের দেওয়ার ফাইটিং স্কোরকে ছুঁতে পারলো না মিজবাহ বাহিনী। এশিয়া কাপের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। সদ্য বাংলাদেশের বিপক্ষে ৩-০তে সিরিজ জয়ের পর এশিয়া কাপের তা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে ম্যাথুস বাহিনী।

প্রথম ম্যাচেই বাজিমাত করলো দ্বীপ দেশটি। লাসিথ মালিঙ্গার পাঁচ উইকেট ও লাহিরু থিরিমান্নের শতক উভয়ই জয়ের জন্য বড় অবদান রেখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দলকে জেতানোর জন্যে একের পর এক উইকেট নেওয়াটাই ছিলো তাদের মূল লক্ষ্য এমনটি জানান তিনি। বাংলাদেশের সঙ্গে সিরিজ জেতার পর এর প্রভাব পড়েছে এশিয়া কাপেও।

বাংলাদেশের প্রভাব এশিয়া কাপেও পড়েছে মনে করেন তিনি,হ্যাঁ বলতে পারেন। তাদের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করেছি। আমরা আমাদের সেরাটা দেওয়া দিয়েছি, তাই ফলাফল আমাদের হাতে এসেছে। উইকেট অনেক ভালো ছিল। আর আমাদের খেলোয়াড়রাও অনেক সুন্দরভাবে ক্যাচগুলো ধরেছে।

মিসবাহ ও আকমলের উইকেট নিয়ে বেশ খুশি ছিলেন তিনি,মিসবাহ ও আকমলের উইকেটটি আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারা দুজন দলকে অনেক ভালো নেতৃত্ব দিচ্ছিল। আমাদের লক্ষ্য ছিল ব্যাটসম্যান বাই ব্যাটসম্যানকে আউট করা। সেটা মিসবাহ হোক কিংবা অন্য কেউ হোক। মালিঙ্গার উইকেট পাওয়া নিয়ে প্রশংসায় তিনি বলেন,‘মালিঙ্গা ভালো বোলার সে জানে কি ভাবে বল করতে হবে। তার মতো করে সে বোলিং করেছে। এবং উইকেটও নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026