মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩

বিক্ষিপ্ত সহিংসতায় ইরাকে নিহত ৫২ জন

বিক্ষিপ্ত সহিংসতায় ইরাকে নিহত ৫২ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকজুড়ে বিক্ষিপ্ত সহিংসতায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। বৃহস্পতিবার রাজধানী বাগদাদের সদর সিটিতে একটি মোটরসাইকেলে পেতে রাখা দ্রব্য বিস্ফোরণ ও শিয়া ‍অধ্যুষিত বিভিন্ন এলাকায় লক্ষ্য করে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। একইদিন বাগদাদে দু’টি মিনিবাসে বোমা হামলায় ৪ জন নিহত হয়।

দেশটির হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শিয়া অধ্যুষিত পুরনো বাইক বিক্রয় বাজারে জনাকীর্ণ এলাকায় পার্ক করা মোটরসাইকেলটি বিস্ফোরিত হলে ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়। হতাহতদের অধিকাংশই তরুণ ছিলেন। ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা ও মোটরসাইকেলের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখা গেছে।

মাশাদা জেলায় একটি তল্লাশি চৌকিতে গাড়ি বোমা হামলায় ৩ সেনা সদস্য নিহত ও ৬ জন আহত হন। সালাউদ্দিন প্রদেশের শিরকাত শহরে একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়। আনবার প্রদেশের প্রভাবশালী উপজাতি নেতা হাদিথার বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় সরকারপন্থি স্থানীয় রাজনৈতিক নেতা শেখ সাঈদ আল ওসমানসহ ৬ জন নিহত এবং ২২ জন আহত হন।
তুজ খুরমাতু অঞ্চলে একটি বাজারের বাইরে একটি বোমা হামলায় ২ জন নিহত ও ১১ জন আহত হয়।

অন্যদিকে, দিয়ালা প্রদেশে শিয়া ও সুন্নিদের মধ্যে পাল্টাপাল্টি সহিংসতায় ৩ জন নিহত হয়। পৃথক এসব হামলার দায় শিকার করেনি কেউ। তবে, এ ধরনের হামলার জন্য প্রায়ই সুন্নিপন্থি উগ্রসংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের দিকে অভিযোগের আঙুল তোলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026