বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১

যুক্তরাষ্ট্রের জার্সি সিটি মসজিদে আগুন

যুক্তরাষ্ট্রের জার্সি সিটি মসজিদে আগুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউ ইয়র্কের পাশে জার্সি সিটির একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের পর লাগা আগুনে আল তাওহিদ নামে মসজিদটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় মসজিদে কোন মুসল্লি ছিলেন না।

জার্সি সিটি ফায়ার ডিপার্টমেন্ট চিফ ড্যারেন রোভার্স বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্টি টেররিজম ফোর্সকেও অবহিত করি। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ আগুনের নেপথ্যে অন্য কোন কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ফেডারেল প্রশাসনের অগ্নি বিশেষজ্ঞ এবং নাশকতামূলক কাজের তদন্তে অভিজ্ঞতাসম্পন্নরা কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

মসজিদ পরিচালনা কমিটির মেম্বার বিলাল আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মসজিদের ছাদে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে দমকল বাহিনী ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য এর আগেই মসজিদটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনীর লোকজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026