মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২

ইংরেজি ও উর্দু ভাষায় খুতবা প্রচার হবে মক্কায়

ইংরেজি ও উর্দু ভাষায় খুতবা প্রচার হবে মক্কায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী সপ্তাহ থেকে সৌদি আরবের মক্কা গ্রান্ড মসজিদে পবিত্র জুমার খুতবা আরবির পাশাপাশি ইংরেজি এবং উর্দু ভাষায় অনুবাদ করে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। পরীক্ষামূলক ভাবে আপাতত এই সুবিধা বাইতুল্লাহ শরীফের বাদশা ফাহাদের অংশে প্রচারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুবাদ শোনার জন্য মুসল্লিদেরকে হেড ফোন দেওয়া হবে। ক্রমান্বয়ে এ সুবিধা পুরো মসজিদ জুড়ে সম্প্রসারিত করা হবে। পরবর্তীতে মদীনার মসজিদে নব্বীতেও এ ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026