বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৯

২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব আহবান

২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব আহবান

শীর্ষবিন্দু নিউজ: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেটে পরিণত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন সংগঠনের সঙ্গে বাজেট আলোচনা শুরু হচ্ছে। প্রতি বাজেটের মতো এবারও এনবিআর বিভিন্ন শিল্প, বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদদের থেকে প্রস্তাবনা আহবান করেছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর ইতোমধ্যে বাজেট প্রস্তুতি শুরু করেছে। শিগগিরই বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা ও আগামী অর্থবছরের বাজেট নিয়ে এনবিআর আলোচনা শুরু করবেন। এজন্য এনবিআরের পক্ষ থেকে সকল সংগঠন ও প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে ১৫ মার্চের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের এক কপি জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণের জন্যও বলা হয়েছে। এর মধ্য দিয়ে অন্য অর্থবছরের মতো এ অর্থবছরের বাজেটও অধিকতর অর্থবহ, যৌক্তিক, বস্তুনিষ্ঠ, জনচাহিদা মাফিক, অংশীদারিত্বমূলক ও সূষম হবে বলে মনে করছে এনবিআর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026