মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২

গত বছর ৬.১ বিলিয়ন ডলার আয় করেছে ইতিহাদ এয়ার

গত বছর ৬.১ বিলিয়ন ডলার আয় করেছে ইতিহাদ এয়ার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইতিহাদ এয়ারওয়েজ গেল অর্থবছরে ৬.১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করেছে, যা তার আগের অর্থ বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। এছাড়া লাভ করেছে ৬২ মিলিয়ন মার্কিন ডলার। এ লাভের পরিমাণ বিগত অর্থ বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। রোববার আবুধাবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতিহাদের সিইও (প্রধান নির্বাহী) জেমস হোগান এই তথ্য প্রকাশ করেন। বিশ্বব্যাপী একযোগে এই সংবাদ সম্মেলনটি সম্প্রচার করা হয়।

গেল অর্থবছর কার্গো থেকে ৯২৮ মিলিয়ন ডলার আয় করেছে ইতিহাদ, যা বিগত অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। বিদায়ী অর্থ বছরে ইতিহাদ বহরে ৭০ থেকে ৮৯টি উড়োজাহাজ যোগ হয়েছে। ইতিহাদ গত বছর ৬৭ বিলিয়ন ডলার মূল্যের ১৯৯টি উড়োজাহাজের অর্ডার দিয়েছে। ২০০৩ সালের ইতিহাদ তাদের অপারেশন শুরু করে। বর্তমানে বিশ্বের ১০৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তারা। তাদের বহরে বর্তমানে ৯১টি উড়োজাহাজ রয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর গুলশানের ব্রোনিয়া রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। ইতিহাদের জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) হানিফ জাকারিয়া এ সময় উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026