বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

সিলেট ঢাকা মহাসড়ক চার লেনে উন্নিত হবে

সিলেট ঢাকা মহাসড়ক চার লেনে উন্নিত হবে

শীর্ষবিন্দু নিউজ: বর্তমান সরকারের আমলেই সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বৃহস্পতিবার দুপুরে নগরীর দরগাগেইটস্থ ধর মিলনায়তনে স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি দর্শক ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

দর্শক ফোরামের সভাপতি ড. আর কে ধরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরটিভি’র মানবসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি শামসুল ইসলাম, মানবাধিকার সংগঠক আসাদুজ্জামান, আরটিভি সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, সমাজকর্মী মনোরঞ্জন ধর প্রমুখ।

এম এ মান্নান বলেন, এরইমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সংশ্লিষ্টরা এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এছাড়া সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কের কাজও এগিয়ে চলছে। ওই সড়কের মাত্র ৮ কিলোমিটার রাস্তার কাজ বাকি রয়েছে। এ কাজ সম্পন্ন হলেই হাওরপাড়ের মানুষ দ্রুততম সময়ে ঢাকায় যেতে পারবেন।

তিনি আরো বলেন- ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে একটি মাত্র কোম্পানির মাধ্যমে মোবাইল ফোন সেবাকে কুক্ষিগত করে রেখেছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে মোবাইল ফোনকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেন। ওই সময় আওয়ামী লীগ বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুমোদন দেন। এই ধারা এখনো অব্যাহত আছে। দেশের সাধারণ মানুষ আইনের শাসন চায়। জ্বালাও, পোড়াও, সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। তাই বর্তমান সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026