শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯

বেসরকারি নিরাপত্তায় সিসিক মেয়র আরিফ

বেসরকারি নিরাপত্তায় সিসিক মেয়র আরিফ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশনের মেয়র পুলিশের কাছ থেকে নিরাপত্তা চেয়েও না পেয়ে নিজেই নিরাপত্তা নিশ্চিত করতে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তারক্ষীদের সহযোগিতা নিয়েছেন। শুক্রবার থেকে গ্রুপ ফোর’র চারজন নিরাপত্তাকর্মী মেয়র আরিফুল হকের নিরাপত্তারক্ষী হিসেবে সার্বক্ষণিকভাবে তার সঙ্গে থাকছেন। আরিফুলের গাড়ির পেছনে একটি পিকআপ ভ্যানযোগে নিরাপত্তারক্ষীরা সঙ্গী হচ্ছেন মেয়রের ।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের ভেতর থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের পক্ষ থেকেও সবসময় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী পাওয়া যায় না। তাই নিজের নিরাপত্তায় সিকিউরিটি কোম্পানি থেকে চারজন নিরাপত্তাকর্মী নিয়েছেন। গ্রুপ ফোর এর নিরাপত্তাকর্মীদের নিয়েই চলাফেরা করতে দেখা যাচ্ছে আরিফুল হককে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025