শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৫

গাজীপুরে লিফটে আটকা পড়লেন ওআইসি মহাসচিব

গাজীপুরে লিফটে আটকা পড়লেন ওআইসি মহাসচিব

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ সফরত অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন সোমবার গাজীপুরে লিফটে কিছু সময়ের জন্য আটকা পড়েছিলেন। মহানগরের বোর্ড বাজারস্থ বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনে এসে এ দুর্ঘটনায় পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওআইসির মহাসচিব বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর একাডেমিক ভবনের উপরে উঠতে লিফটে উঠেন। তার সঙ্গে লিফটে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী উঠে। এতে লিফটের বিপদ সংকেত বেজে উঠে। কিন্তু কোনো যাত্রী না নামলেও লিফট চালু করা হয়। এক পর্যায়ে মাঝ পথে লিফটি আটকে যায়। এসময় লিফটের ভেতর হৈ চৈ শুরু হয়। তারা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে ওআইসি মহাসচিবের নিরাপত্তার দায়িত্বে সঙ্গে থাকা সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জোরে ধাক্কা দিয়ে লিফটের দরজা খোলেন।

ওআইসি মহাসচিবের প্রকোটলের দায়িত্বে থাকা গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, তিনি সাহস করে দরজা খুলে ফেলায় দুর্ঘটনা এড়ানো গেছে।
ওআইসি’র মহাসচিব আইউটি ক্যাম্পাসে এসে পৌঁছলে প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।

আইয়াদ আমিন প্রথমে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা, শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। এসময় আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসাইন, শিক্ষা সচিব ড. মোহাম্মদ ছাদিক বক্তব্য দেন। পরে ওআইসি মহাসচিব কম্পিউটার সেন্টার, সিভিল ল্যাব, অটোমোবাইল ল্যাব, মেকানিক্যাল ওয়ার্কশপ ও ল্যাব, ইলেকট্রনিক মেকানিক্যাল ল্যাব ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।  তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

৫৭ মুসলিম রাষ্ট্রের সংস্থা ওআইসির মহাসচিব চার দিনের সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছান আইয়াদ আমিন মাদানি। তার  সফর সঙ্গী হিসেবে পাঁচজন রয়েছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026