মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯

ঢাকায় এসেছে ওমান জনশক্তি প্রতিনিধি দল

ঢাকায় এসেছে ওমান জনশক্তি প্রতিনিধি দল

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ থেকে জনশক্তি নেবে ওমান। সে বিষয়ে আরও যাচাই-বাছাই করতে চার দিনের সফরে দেশটির একটি প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছে। সোমবার রাত ৮টার দিকে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে। চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির শ্রম বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা সালেহ আয়াল আল আমরি।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক আবুদল্লাহ মাল্লাহি, লেবার ক্লিয়ারেন্স শাখার সহকারি মহাপরিচালক আলী আল ঘাবসি, পাসপোর্ট ও আবাসিক শাখার মহাপরিচালক মোহাম্মদ আল মামারী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি কর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

ওমানি প্রতিনিধি দলটি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করার বিষয়ে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করবে। এছাড়া, শ্রমিক রপ্তানির বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরও হতে পারে বলে জানা গেছে। এর আগে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের জানান, ওমান সরকারিভাবে শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026