সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কুকুরকে বিয়ে

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কুকুরকে বিয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের দক্ষিণ লন্ডনে অ্যামান্ডা রজার্স নামের এক নারী তার প্রিয় পোষা কুকুরটিকে বিয়ে করেছেন। একজন উপযুক্ত জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো থাকা অপরিহার্য, কুকুরটির মধ্যে তার সবই খুঁজে পেয়েছেন তিনি। ৪৭ বছর বয়সী অ্যামান্ডার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদটা বহু বছর আগেই ঘটেছে।

২০ বছর আগে যাকে বিয়ে করেছিলেন অ্যামান্ডা, মাত্র কয়েক মাসের মধ্যেই তার সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যায়। সেবা নামের বিশ্বস্ত কুকুরটিই বহু বছর ধরে তার সঙ্গী। বিচ্ছেদের পর যখন অ্যামান্ডা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ভীষণ একা হয়ে পড়েছিলেন, তখন কুকুরটিই তাকে হাসিয়েছে ও তার কষ্ট দূর করে দিয়েছে। বিষণœতায় তলিয়ে যেতে যেতেও ফের জীবনের ছন্দ ফিরে পেয়েছেন শুধু সেবার কারণে।

মজার ব্যাপার হলো, অ্যামান্ডা হাঁটুর ওপর বসে কুকুরটিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর লেজ নাড়িয়ে কুকুরটি তার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এখানেই শেষ নয়। ছোটখাটো পরিসরে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেন অ্যামান্ডা। ২০০ অতিথি উপস্থিত ছিলেন সেখানে।

ছোটবেলা থেকে ঠিক যেমনটি ভাবতেন, বিয়ের জন্য তেমনই চমৎকার একটি পোশাক তৈরি করেছিলেন অ্যামান্ডা। বিয়ের সম্পর্ক পাকাপোক্ত করতে কুকুরকে চুমু খান তিনি। এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই রঙিন কাগজের টুকরো নবদম্পতির ওপর বর্ষণ করতে থাকেন। অ্যামান্ডার মতে, এটা ছিল দারুণ এক মুহূর্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026