শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬

সিলেটে তিনজনের লাশ উদ্ধার

সিলেটে তিনজনের লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে একই দিনে এক ডাক্তার ও ভাই-বোনসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দীপু ও ডা. জয় বিসিএস’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তিন জনের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বলে জানায় পুলিশ।

প্রথমে নগরীর শামীমাবাদ এলাকায় জয় গোস্বামী নামে এক বেসরকারি মেডিকেলের ডাক্তার অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে তার মৃত্যু হয়। এর ঘণ্টা তিনেক পর আখালিয়ার গ্রিন সিটি আবাসিক এলাকায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় দুই ভাই-বোনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভাই-বোন হলেন, দীপু পুরকায়স্থ ও জেনি পুরকায়স্থ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতু হয় ডা. জয় গোস্বামীর।  এরপর সন্ধ্যায় আখালিয়া গ্রিন সিটি আবাসিক এলাকায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ভাই-বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রথমটি বিকেল পাঁচটার দিকে ও পরের ঘটনা রাত সাড়ে সাতটার দিকে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাবুল জানান, কিছুদিন ধরে জয়ের বিয়ের কথাবার্তা চলছিল। নিজের মতের বিরুদ্ধে তার বাবা তাকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল। এর জেরে জয় আত্মহত্যা করে থাকতে পারেন। এই ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে নগরীর আখালিয়া এলাকার গ্রিন সিটি আবাসিক এলাকার নিজ বাসায় দীপু পুরকায়স্থ (২৬) ও তার বোন জেনি পুরকায়স্থর (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে এই পুলিশ জানায়, জয় গোস্বামীর সঙ্গে দীপু ও জেনি পুরকায়স্থর বন্ধুত্বের সম্পর্ক। তারা একসঙ্গে চলাফেরা করতেন। বন্ধুর মৃত্যুর খবর শুনে তারা দুই ভাই-বোন অনেকটা ভেঙে পড়েন। এক পর্যায়ে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত্যুর সময় তারা চিরকুটে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়-এ বিষয়টি উল্লেখ করেছেন বলে পুলিশ জানা যায় ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026