রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১

ভয়াবহ ভূমিধসে যুক্তরাষ্ট্রে নিহত ১৪: নিখোঁজ ১৭৬

ভয়াবহ ভূমিধসে যুক্তরাষ্ট্রে নিহত ১৪: নিখোঁজ ১৭৬

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে উন্নীত হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৭৬ জন। গতকাল আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে ভূমিধসের দুই দিন পরও নিখোঁজের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে।

স্থানীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আশঙ্কা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমাগতই কমছে। ফলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে। গত শনিবার সকালে ওয়াশিংটনের ওসো অঞ্চলের কাছে একটি পার্বত্য এলাকায় বর্ষণে সিক্ত ভূমি ধসে পড়লে বহু বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয় ও কাদামাটির তলায় দেবে যায়। এরপর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ওই অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় দমকল বাহিনীর প্রধান ট্রাভিস হটস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা এখনও আশা করছি যে, যারা বেঁচে আছেন তাদের উদ্ধারে আমরা হয়তো সক্ষম হবো। কিন্তু, এটাও মনে রাখতে হবে যে, আমরা এ পর্যন্ত কাদামাটির স্তূপের তলা থেকে কাউকে জীবিত উদ্ধারে সক্ষম হইনি। উদ্ধারকারী দলের সদস্যরা প্রাণপণ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে ইউরোপে অবস্থান করছেন। আক্রান্ত অঞ্চলে ত্রাণ সহযোগিতা দেয়া ও জোরেসোরে উদ্ধারকাজ চালানোর ব্যাপারে জরুরি এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025