সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২

নিখোঁজ উড়োজাহাজ যাত্রীদের স্বজনদের বিক্ষোভ

নিখোঁজ উড়োজাহাজ যাত্রীদের স্বজনদের বিক্ষোভ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের মালয়শিয়া দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে নিখোঁজ উড়োজাহাজের যাত্রীদের পরিবারের সদস্যসহ শত শত মানুষ। গত দুই সপ্তাহ ধরে মালয়শিয়া সরকারের অসত্য তথ্য প্রদানের অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময়) তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের কয়েকজন দূতাবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের বিভিন্ন প্ল্যাকার্ডসহ দূতাবাসের সামনে অবস্থান করতে দেখা যায়।

সোমবার রাত ৮টার দিকে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলন করে জানান, মালয়শিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজ এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এবং উড়োজাহাজের কোনো যাত্রীই বেঁচে নেই। তার এ ঘোষণায় নিখোঁজ উড়োজাহাজের চীনা যাত্রীদের পরিবারের সদস্যরা বেইজিং-এ মালয়শিয়া দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, মালয়শিয়া সরকার নিখোঁজ উড়োজাহাজের বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026