শীর্ষবিন্দু নিউজ: আমার নির্বাচন করার ইচ্ছা ছিলনা। পরিস্থিতির কারণে নির্বাচন করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে আর কোন নির্বাচনে অংশ না নেয়ারও ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা’ রওশন এরশাদ বলেন, আমি আর রাজনীতিতে নেই। আর কোন নির্বাচনে অংশ নিবো না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্র সমাজের ৩১তম কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত ৫ই জানুয়ারির নির্বাচনে অংশ গ্রহণকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও তা স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসন নিয়ে তাদের মধ্যে টানাপড়েন চলে। তাদের মধ্যে দুরত্ব তৈরি হওয়ায় বিভ্রান্তিতে পড়েন দলের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের পর মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গেলেও এরশাদ-রওশন কথা হয়নি। এছাড়া সংসদ অধিবেশনে অংশ নিলেও মুখোমুখি হননি তারা। দীর্ঘদিন পর তাদের এক মঞ্চে দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছসিত ছিলেন।