মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮

নতুন সন্ধান এলাকায় পৌঁছেছে বিভিন্ন দেশের জাহাজ

নতুন সন্ধান এলাকায় পৌঁছেছে বিভিন্ন দেশের জাহাজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশীয় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারে ঘোষিত দক্ষিণ ভারত মহাসাগরের নতুন এলাকায় পৌঁছেছে চীনের একটি জাহাজ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সন্ধান অভিযানে ‍অংশ নেওয়া কয়েকটি দেশের উড়োজাহাজও ওই এলাকায় চক্কর দিচ্ছে। শুক্রবার সন্ধানে অংশ নেওয়া ৫টি উড়োজাহাজ নতুন এলাকায় শুক্রবার বিভিন্ন রংয়ের ভাসমান  বস্তু দেখতে পেয়েছে।

মালয়েশীয় কর্তৃপক্ষও জানিয়েছে, নতুন এলাকায় মিলতে পারে বোয়িং ৭৭৭ এর বিধ্বস্তের ধ্বংসাবশেষ। ৮ মার্চ ১৪ দেশের ২৩৯ নাগরিকবাহী মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটটি বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। তিন সপ্তাহ ধরে নানা গুজব, শঙ্কার পর চলতি সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, উড়োজাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ বেঁচে নেই।

নতুন সন্ধান এলাকায় আগের চিহ্নিত এলাকা থেকে এক হাজার একশ কিলোমিটার উত্তর-পূর্বে। নতুন সন্ধান এলাকা আগের ধারণা করা এলাকার চেয়ে বড় হলেও এটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় বন্দর শহর পার্থের নিকটবর্তী। পার্থ থেকে এক হাজার ৮৫০ কিলোমিটার দূরের নতুন এ অঞ্চল ৩ লাখ ১৯ হাজার বর্গ কিলোমিটার বা পোলান্ডের আয়তনের প্রায় সমান।

৮ মার্চ নিখোঁজ হওয়া এমএইচ ৩৭০ গতিপথ পাল্টে ধারণার চেয়েও বেশি গতিতে উড়ে যাওয়ার বিষয়টি নতুন করে রাডারের তথ্য বিশ্লেষণ করে ধরা পড়ার পর দক্ষিণ ভারত মহাসাগরে সন্ধান এলাকায় পরিবর্তন আনা হয়। শুক্রবার সন্ধান এলাকা পরিবর্তনের কয়েক ঘণ্টা পর নিউজিল্যান্ডের এয়ার ফোর্স ওরিয়নের ক্রুরা পার্থ থেকে ৮৫০ কিলোমিটার দূরে দক্ষিণ ভারত মহাসাগরের ভাসমান বস্তু দেখতে পাওয়ার দাবি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026