মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১১

পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই

পাঁচ বছরের আগে নির্বাচনের সুযোগ নেই

শীর্ষবিন্দু নিউজ: পাঁচ বছরের আগে দেশে জাতীয় নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দুপুরে নিজ বাস ভবন রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিন দিনের সফরে শনিবার রংপুর যান এরশাদ।

এরশাদ বলেন, বর্তমান সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং তারা পূর্ণ মেয়াদই ক্ষমতায় থাকবেন বলে তিনি মনে করেন। ইতোমধ্যে আওয়ামী লীগ সরকার নিজেদের গুছিয়ে নিয়েছে, অবস্থান সুদৃঢ় করেছে। এরশাদ বলেন, নতুন করে নির্বাচন করার জন্য যে আন্দোলন-সংগ্রাম হওয়া দরকার তা এখন নেই। হরতাল-অবরোধে মানুষ অনেক কষ্ট করেছে তারা এই মূহুর্তে আন্দোলন সংগ্রাম চায়না। কাজেই মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনাও নেই।

তিনি দাবি করেন, জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্বশীলের পরিচয় দিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি কিনা এটা নিয়ে আমি বির্তকে যেতে চাই না। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তাদের কি লাভ হবে, এটা বুঝতে পারছি না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেননি বলে নির্বাচন হয়েছে। এখন বিএনপির আন্দোলনের ওপর নির্ভর করবে এ সরকার পাঁচ বছর থাকবে কিনা।

তিস্তা প্রসঙ্গে বলেন, ভারত পানি না দেওয়ায় তিস্তা এখন ধূ-ধূ বালুচর। পানির অভাবে কৃষকরা কষ্ঠ পাচ্ছে। পানির দাবীতে আমরা লংমার্চ করেছিলাম। প্রয়োজনে আবারো লংমার্চ করবো। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশকে পানি চোর বলায় তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে নিচু ভূমি। উচু ভূমি থেকে পানি নিচে গড়িয়ে আসে। এখানে চুরি করার কোনো প্রশ্নই আসে না। তিনি ভারত সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, আমাদের কষ্ঠ দিয়ে আপনাদের কি লাভ। পানি দিয়ে আমাদের কৃষককে বাঁচান।

এরশাদ বলেন, ভারতের নির্বাচনের আগে পানি পাওয়ার সম্ভ‍াবনা নেই। তবে সরকার পানি বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচনে বিপর্যয় প্রসঙ্গে বলেন, উপজেলা নির্বাচনে আমাদের কিছু দোষ ত্রুটি থাকায় আমরা হেরে গেছি। উপজেলা নির্বাচন সরকার পরিবর্তনের জন্য নয়। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। তিনি বলেন, আমি সংসদ নির্বাচনে অনেক আসন হারিয়েছি। এ আসনগুলো পুনরুদ্ধারের জন্য কাজ করছি।

রওশন এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, তার শরীর খারাপ। পাঁচ বছর পর তিনি নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, রওশন এরশাদ নির্বাচন করতে চান নি। পরিস্থিতিতে বাধ্য হয়ে নির্বাচন করেছেন। তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান। এখানে রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026