শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৫

অনাথ শিশুদের পাশে প্রধানমন্ত্রী

অনাথ শিশুদের পাশে প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: ব্যস্ততার একফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর শ্যামলীতে এসওএস শিশুপল্লীর অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। আজ রোববার দুপুরে শেখ হাসিনা শিশু পল্লীতে যান। শিশুদের জন্য তিনি চকলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার হিসেবে নিয়ে যান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ শিশুপল্লীতে শিশুদের দেওয়া হয় বিশেষ খাবার। এতসব উপহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক এবং তাঁর স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026