রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪

প্রহসনের নির্বাচন গিনেজ বুকে স্থান পাবে

প্রহসনের নির্বাচন গিনেজ বুকে স্থান পাবে

শীর্ষবিন্দু নিউজ: ৫ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন গিনেজ বুকে স্থান পাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠন আয়োজিত প্রশ্নবিদ্ধ জাতীয় ও উপজেলা নির্বাচন, বিতর্কিত নির্বাচন কমিশন গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ। এ সময় কাজী জাফর আহমদ বলেন, বর্তমান সংসদের প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এমনকি বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদসহ ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যা পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির নেই। তিনি বলেন, ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতার ওই প্রহসনমূলক নির্বাচন একদিন হয়তো গিনেজ বুকে স্থান পাবে। তিনি স্বাধীনতার ঘোষক সম্পর্কে বলেন, আমি মেজর জিয়া বলছি। জিয়াউর রহমান এটা বলেই স্বাধীনতার ঘোষণা দেন। এটা আমি নিজের কানে শুনেছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি তা অস্বীকার করতে পারি না।

জাফর বলেন, ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে যেভাবে বিরোধীদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে তাতেই বুঝা যায় আওয়ামী লীগের অধীনে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতৃতাধীন শরীক দল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যৌক্তিকতা প্রমাণ করতে পেরেছে বলেও মনে করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026