বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪

হাট বাজারে ওয়াইফাই হটস্পট করার উদ্যোগ

হাট বাজারে ওয়াইফাই হটস্পট করার উদ্যোগ

শীর্ষবিন্দু নিউজ: ইউনিয়ন পর্যায়ের হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, লঞ্চঘাট, বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে এক লাখ ওয়াইফাই হটস্পট করার উদ্যোগ নিয়েছে সরকার। ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট ফেজ-৩ প্রকল্পের আওতায় এই ওয়াইফাই হটস্পট তৈরি করা হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে ইনফো সরকার-৩: কী চাই শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ওই প্রকল্পের আওতায় এছাড়াও সাড়ে তিন হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার, ২৫ হাজার আইপি ফোন এবং সাড়ে চার হাজার বায়োমেট্রিক ডাটা সেন্টার স্থাপন করা হবে। কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৩০ হাজার। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বাস স্টপ, লঞ্চঘাট আছে। এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে। এসব জায়গায় ওয়াইফাই হটস্পট করা হবে।

এছাড়া সরকারি যেসব অফিসে ইন্টারনেট সংযোগ আছে, সেখানে যদি রাউটার বসানো হয় তবে ওই অফিসে আসা লোকজনকে নেটওয়ার্কের আওতায় আনা যাবে। প্রতিমন্ত্রী বলেন, অনেকে হয়তো বলবেন এটা কঠিন কাজ। আমি মনে করি সেটা মোটেও কঠিন বা অসম্ভব নয়। সরকারি মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের কাছেও ওয়াইফাই স্পট করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান পলক।

মন্ত্রী জানান, ইনফো সরকার-৩ প্রকল্পের জন্য ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে ওয়াইফাই সুবিধাসহ বিআরটিসি’র বাস চলাচল শুরু হয়েছে। যাতে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবে যাত্রীরা। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, “আমরা আশা করি আগামী বছর এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো। তবে এর জন্য অর্থ প্রয়োজন। প্রজেক্ট পাস হলেও আমরা টাকার জন্য ধর্ণা দেয়া শুরু করবো।”




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026