শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১

মন্ত্রীর অনুপস্থিতিতে ফাইল যাবে প্রধানমন্ত্রীর কাছে

মন্ত্রীর অনুপস্থিতিতে ফাইল যাবে প্রধানমন্ত্রীর কাছে

শীর্ষবিন্দু নিউজ: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের অনুপস্থিতিতে তাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো এখন থেকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজে গতি আনতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

দেশের বাইরে অবস্থান, অসুস্থতাসহ বিভিন্ন কারণে মন্ত্রীরা অফিস না করলে ফাইল আটকে থাকে। ফলে ঝুলে যায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। আবার অনেক মন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিসও করেন না। পরিপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব, সকল সিনিয়র সচিব, সচিব ও ভারপ্র্রাপ্ত সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে বিতরণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের কাজে গতিশীলতা আনতে ও দক্ষতার সঙ্গে কার্যাদি নিষ্পন্ন করার স্বার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অনুপস্থিতিতে তার পর্যায়ে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026