মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭

দেশে ফিরলেন প্রধান নির্বাচন কমিশনার

দেশে ফিরলেন প্রধান নির্বাচন কমিশনার

শীর্ষবিন্দু নিউজ: নানা জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার ভোর ৫টায় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌছান তিনি। গত মার্চ মাসে দেড় মাসের দীর্ঘ সফরে যুক্তরাষ্ট্র যান তিনি।

প্রসঙ্গত, গত ৩ মার্চ মাসে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতেই দেড় মাসের দীর্ঘ সফরে সস্ত্রীক যুক্তরাষ্ট্র যান তিনি। তার অবর্তমানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক সিইসির দায়িত্ব পালন করেন। সিইসি রকিবউদ্দিন দেশে থাকাকালে প্রথম দুই ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণের সময় যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন তিনি। অবশ্য সিইসির এ সময়ের সফর আলোচিত সমালোচিত হয় বিভিন্ন মহলে। এ নিয়ে বিস্ময়ও প্রকাশ করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026