সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬

বাঙালির ঐতিহ্যে সমৃদ্ধ আমেরিকানরা

বাঙালির ঐতিহ্যে সমৃদ্ধ আমেরিকানরা

শীর্ষবিন্দু নিউজ: বাঙালির উন্নত সাংস্কৃতিক ঐতিহ্য, খাদ্য, সংগীত, চিত্রকর্ম এবং সাহিত্য আমেরিকানদেরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সারা বিশ্বের বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবামা বলেন, বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর গৌরবময় ইতিহাস এবং সংস্কৃতির এই উৎসবে যুক্তরাষ্ট্রও সাথে রয়েছে। বাংলা উচ্চারণে শুভ নববর্ষ জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বাঙালিদের উদ্দেশ্যে আরো বলেন, পরিবার ও বন্ধুদের নিয়ে আপনারা যখন এই বর্ষবরণে একত্রিত হবেন,তখন আপনাদের বন্ধু এবং এই আনন্দের অংশীদার হয়ে যুক্তরাষ্ট্র আপনাদের পাশে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026