মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭

বার্ড ফ্লু প্রকল্প: শর্ত ভাঙায় টাকা ফেরত চেয়েছে বিশ্বব্যাংক

বার্ড ফ্লু প্রকল্প: শর্ত ভাঙায় টাকা ফেরত চেয়েছে বিশ্বব্যাংক

মফিজুল সাদিক: বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণি সম্পদ অধিদফতরের অধীনে বাস্তবায়নাধীন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপনস প্রকল্পে মিস প্রকিউরমেন্ট এর অভিযোগ তুলে টাকা ফেরত চেয়েছে বিশ্বব্যাংক। প্রকল্পের বেশিরভাগ কাজে অনাপত্তি জানালেও প্রকল্পের অধীনে কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে শর্ত মানা হয়নি বলে অভিযোগ তুলেছে বিশ্বব্যাংক।

প্রকল্পে কম্পিউটার ক্রয়ে অনিয়মের অভিযোগ তুলে এ বাবদ মোট মোট ২ কোটি ৩৭ লাখ টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত চেয়ে প্রাণি সম্পদ অধিদফতরকে চিঠি দিয়েছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) বিষয়টি জানিয়ে ইতোমধ্যেই চিঠি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সরবরাহ করা কম্পিউটারগুলো ক্লোন হলেও স্পেসিফিকেশনের দিক দিয়ে সন্তোষজনক ও মানসম্মত। চিঠি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইআরডি কর্মকর্তা জানান, প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে প্রকল্পে কম্পিউটার ক্রয়ে অনিয়মের কারণে বিশ্বব্যাংক টাকা ফেরত চেয়েছে। বিষয়টিতে সমঝোতা করার জন্য আমাদেরকে বলা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ১০৮ কোটি টাকা। সহজ সুদে এর ৯৬ ভাগের অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। বাকি ৪ ভাগ অর্থ সরকার খাত থেকে মেটানো হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশ্বব্যাংক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে অর্থায়ন করেছিলো।

এদিকে প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রাণি সম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা.মোহাম্মদ সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিশ্বব্যাংকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা ভাঙ্গার কারণেই প্রকল্পে কম্পিউটার ক্রয় বাবদ ব্যয়িত অর্থ ফেরত অবিলম্বে ফেরত চেয়েছে বিশ্বব্যাংক।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংক তাদের নিয়ম অনুসরণ করে চলে আমরা আমাদের নিয়ম অনুসরণ করে চলি। বিশ্বব্যাংকের চোখে প্রকল্পের কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে শর্ত ভাঙ্গা হলেও আমাদের চোখে এটাকে অন্যায় বলা যাবে না। বিশ্বব্যাংক কি পরিমাণ টাকা ফেরত চেয়েছে এমস প্রশ্নের জবাবে ডা.মোহাম্মদ সহিদুল আরো জানান, তারা খুব বেশি টাকা ফেরত চায়নি। এর পরিমাণ ২ কোটি ৩৭ লাখের মতো হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026