রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪

১২ বছরের মা, পিতার বয়স ১৩…

১২ বছরের মা, পিতার বয়স ১৩…

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের সবচেয়ে কম বয়সী পিতামাতার বয়স যথাক্রমে ১২ এবং ১৩ বছর। না আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোন বিয়ে নয়! ১২ বছরের ওই কিশোরী তার ১৩ বছর বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ার পর কন্যা সন্তান জন্ম দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

গত সপ্তাহের শেষ দিকে ফুটফুটে কন্যা সন্তানটির জন্ম দেয় সে। নবজাতকের ওজন ৭ পাউন্ড। শিশুটি ও তার মা সুস্থ রয়েছে। মাত্র ১১ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রাইমারি স্কুল পড়–য়া ওই কিশোরী। উত্তর লন্ডনে ওই কিশোরীর পরিবারের কাছেই কিশোরটির বসবাস। পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, প্রেম নিবেদন ও সন্তান জন্মদান এ সবকিছুই বেশ দ্রুত ঘটে। কিশোর-কিশোরী ওই যুগল তাদের সদ্যোজাত কন্যা সন্তানটিকে একসঙ্গে বড় করার পরিকল্পনার কথা জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026