শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪

পুলিশী তদন্তে প্রমাণিত হয়নি মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ

পুলিশী তদন্তে প্রমাণিত হয়নি মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ

সুমন আহমেদ: পুলিশ বলছে বিবিসি প্যানোরামাতে চ্যারিটির আর্থিক অনিয়ম প্রদানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে দেখার জন্যে ডিপার্টম্যান্ট কমিউনিটি এন্ড লোকাল গভর্ণম্যান্ট এর পক্ষ থেকে তাদেরকে তিনটি ফাইল প্রদান করা হয়। মেট্রোপলিটন পুলিশ তাদের ভাষায় বলছে- নো নিউ ক্রেডিবল এভিডেন্স অব ক্রিমিন্যালিটি। পুলিশ সেই তিনটি ফাইল খতিয়ে দেখে কোন অনিয়ম পায়নি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ আজকে জানিয়েছে, টাওয়ার হ্যামলেটস মেয়রের বিরুদ্ধে আনীত আর্থিক অনিয়ম ও বাংলাদেশীদের গ্র্যান্ট দেয়ার ব্যাপারে আধিক্য, মিস-ম্যানেজম্যান্টের ব্যাপারে কাউন্সিলের গুরুত্বপূর্ণ তিনটি ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার পরেও  এ ব্যাপারে কোন তথ্য প্রমাণ তারা পায়নি।

মেয়র লুৎফুর রহমান এর আগে এরিক পিকলের তদন্তকারী দলকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মুখপাত্র বলছেন, তারা মেট্রোপলিটন পুলিশের তদন্ত দলকে সহায়তা করছেন এবং আউট কামকে স্বাগত জানিয়েছেন এবং সকল সময় অডিটর,পুলিশ ও ডিপার্টম্যান্টের সাথে সহযোগিতামূলক যৌথভাবে কাজ করবেন।

পুলিশ জানিয়েছে, এখন আর নতুন করে তদন্তের প্রয়োজন নেই। স্কটল্যান্ড ইয়ার্ডের স্পেশাল টিম ফাইলগুলো রিভিউ করেছে এবং তাতেও কোন অনিয়ম পাওয়ার তথ্য নেই। এর বাইরেও এরিক পিকলের পাঠানো তদন্ত দল- প্রাইস ওয়াটার হাউস কোপার্স এলএলপি তদন্ত দলের মাধ্যমে ফাইল জব্ধ করে খতিয়ে দেখা হয়। স্কটল্যান্ড ইয়ার্ড বলছে গত ছয়দিন ধরে তারা সমন্বিতভাবে সেই ফাইলগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, তাতে কোন অনিয়ম পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026