রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৪

স্টারবাকস’র ইওরোপীয় সদর দফতর স্থানান্তরিত হচ্ছে ব্রিটেনে

স্টারবাকস’র ইওরোপীয় সদর দফতর স্থানান্তরিত হচ্ছে ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চলতি বছরে শেষের দিকে বিশ্ববিখ্যাত মার্কিন কফি প্রতিষ্ঠান স্টারবাকস্ হল্যান্ডের আমস্টারডাম থেকে লন্ডনে তাদের সদর দফতর স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেট কর ফাঁকি সংক্রান্ত এক বিতর্ক থেকে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

স্টারবাকস-এর হল্যান্ডস্থ অঙ্গ প্রতিষ্ঠানে রয়ালটি পরিশোধে অর্থ স্থানান্তর নিয়ে কর ফাঁকির আংশিক বিতর্ক সৃষ্টি হ য়।২০১২ সালে স্টারবাকস্-এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা বলেন, হল্যান্ড সরকারের সাথে এক কর চুক্তি তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনাকে আটকে দিয়েছে। আইন প্রতিষ্ঠান পিনসেন্ট ম্যাসনস্-এর কর পরিচালক হিদার সেলফ বলেন, যুক্তরাজ্যে অধিকতর বেশী কর পরিশোধের মানে হচ্ছে সম্ভবত কোম্পানী অন্যত্র কম কর প্রদান করেছে।

তিনি বলেন, তারা সামগ্রিকভাবে গ্র“পের জন্য একটি বৃহত্তর ট্যাক্স বিল সৃষ্টি করতে যাচ্ছে। বৈশ্বিক কোম্পানী সমূহ থেকে কর আদায় সরকার সমূহের জন্য একটি জটিল বিষয়। মিসেস সেলফ আরো বলেন, কোম্পানী সমূহের উপর একই আয়ের জন্য দুইবার ট্যাক্স আরোপ করা উচিত নয়।

কোম্পানী জানায়, এই স্থানান্তরের অর্থ হচ্ছে আমরা যুক্তরাজ্যে অধিক কর প্রদান করি। লন্ডনে স্থানান্তরিত হলে এখানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে ভালো সংখ্যক উর্ধতন কর্মকর্তা থাকবেন। মার্কিন কফি জায়ান্ট আরো জানায়, যুক্তরাজ্য হচ্ছে ইওরোপের সর্ববৃহৎ বাজার এবং প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ রাজধানী থেকে ভালোভাবে এর দেখাশোনা করতে পারবেন।উল্লেখ্য, স্টারবাকস গত বছর প্রায় ৬৫ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স বা কর প্রদান করে। ২০০৯ সাল থেকে এটার তার প্রথম ট্যাক্স পরিশোধ স্থানান্তরের এাই উদ্যোগটি রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রচারকারীদের পক্ষ থেকে চাপের সম্মুখীন হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026