শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭

জেলখানায় আরামেই আছে সোহেল রানা

জেলখানায় আরামেই আছে সোহেল রানা

শীর্ষবিন্দু নিউজ: জেলখানার ভেতরে ‍রানাপ্লাজার মালিক সোহেল রানা আরামেই আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কারণ সে তো আওয়ামী লীগ করে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিকদলের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, সাভার রানা প্লাজা ধসে অনেক লোক মারা যাওয়ার পর রানা প্লাজার মালিক সোহেল রানার উপযুক্ত বিচার হচ্ছে না। নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ন্যায্য কোনো সুবিধা দেওয়া  হয়নি।
তিনি বলেন, রানা প্লাজার মালিক সোহেল রানাকে জেল হাজতে রাখা হলেও সে আরামেই রয়েছে। জেলখানার ভেতরে তার কোনো ধরনের অশান্তি নেই। কারণ সে আওয়ামী লীগ করে। তাকে জেলখানার ভেতরে সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার, সাবেক এমপি ও শ্রমিক নেতা শাহ মো. আবু জাফর, আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, এমকে আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও আয়োজক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026