শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৬

ভিভিআইপি ও সিআইপিরা চোর

ভিভিআইপি ও সিআইপিরা চোর

শীর্ষবিন্দু নিউজ: দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (সিআইপি) অধিকাংশই ‘চোর’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। শনিবার দুপুরে রাজধানীর বিসিআইসি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল বারকাত এ সব কথা বলেন।

জনতা ব্যাংকের অস্থায়ী কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের তৃতীয় বর্ষপূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক আবু নাসের, সৈয়দ বজলুল করিম, মাহবুবুর রহমান হিরণ প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবুল বারকাত বলেন, দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (সিআইপি) অধিকাংশই চোর। তাদের জন্য জায়গা রাখা হয়, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে উল্টে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026