সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগুন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে চারতলা বিশিষ্ট ব্লুসোম ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময়সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিকটস্থ ফায়ার সার্ভিসের ডজনখানেক গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত তৃতীয় তলায়, পরে সেটি চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়ে।  ভবনটিতে বেশ কয়েকটি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে, অগ্নিকাণ্ডের পর ভবনে কর্মরত ব্যক্তিদের সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। স্থানীয় ব্যবসসায়ীরা বলেন,  ওই ভবনের লিফটে উঠতে যাওয়ার সময়ই ফায়ার অ্যালার্ম শুনতে পান। তৎক্ষণাৎ তারা ভবনের বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন অন্যরাও বের হয়ে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026