শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮

কেভিনের পর বিমানের ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক

কেভিনের পর বিমানের ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক

শীর্ষবিন্দু নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাস্টমার বিভাগের পরিচালক ও বহুল সমালোচিত ব্যাক্তি মোসাদ্দেক আহমেদকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী করা হয়েছে। সদ্য বিদায়ী কেভিন স্টিলের বিদায়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৩ সালের ১৮ মার্চ প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিমানে যোগদেন কেভিন। দুই বছরের জন্য কেভিনকে নিয়োগ দেওয়া হলেও বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে পদত্যাগে বাধ্য হন। মোসাদ্দেক আহমেদ কেভিন স্টিল দায়িত্ব নেওয়ার আগেও কয়েকমাস ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বিমান এরই মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের শূণ্য পদে লোক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মে’র মধ্যে বিমানের এমপ্লয়মেন্ট ম্যানেজারের কাছে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র জমা দিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026