শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৩

এশিয়ার ৪ রাষ্ট্র সফরে ওবামা

এশিয়ার ৪ রাষ্ট্র সফরে ওবামা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ এশিয়া সফর শুরু করেছেন। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করবেন তিনি। ৮ দিনের এ সফরে ওবামা ৪ রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। জাপান দিয়েই তার বিশেষ তাৎপর্যপূর্ণ এ সফর শুরু হচ্ছে।

এদিকে ১৯৯৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জাপান সফরের পর প্রথমবারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট দেশটি সফর করছেন। এদিকে ১৯৬৬ সালে লিন্ডন জনসনের সফরের পর মালয়েশিয়ায় প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট সফর করছেন। কর্মকর্তারা আশা করছেন, নিরাপত্তা ইস্যুতে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের সঙ্গেও সম্পর্ক জোরদার হবে যুক্তরাষ্ট্রের। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ওবামার এ সফরে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা গুরুত্বপূর্ণ ইস্যু হলেও, চীনের শক্তিশালী রাষ্ট্র হিসেবে ক্রমেই উঠে আসার ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026