বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬

মমতাকে জবাকুসুম তেল মাখার পরামর্শ দিলেন মানস

মমতাকে জবাকুসুম তেল মাখার পরামর্শ দিলেন মানস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা ঠান্ডা রাখার জন্য জবাকুসুম তেল মাখার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও মন্ত্রী মানস ভুঁইয়া। গতকাল বৃহস্পতিবার পিংলায় নির্বাচনী প্রচারে গিয়ে এক সমাবেশে তিনি এই পরামর্শ দেন। মানস ভুঁইয়া এবার ঘাটাল আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন।

মানস ভুঁইয়া বলেন, উনি (মমতা) রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার এত মাথা গরম করা ঠিক নয়’। এর পরই তিনি বলেন, ’ওনাকে বলব, কলকাতার মনুমেন্টের নিচে জবাকুসুম তেল বিক্রি হয়। মাথা ঠান্ডা রাখতে তিনি যেন সেই তেল মাথায় মাখেন। এর আগে বুধবার এক নির্বাচনী জনসভায় মানস ভুঁইয়ার জামানত জব্দ করে কংগ্রেসকে কবর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

মমতার ওই কথার পরিপ্রেক্ষিতে মানস ভুঁইয়া বলেন, আপনি মানস ভুঁইয়ার জামানত জব্দ করার মালিক নন। এই কেন্দ্রের ভোটারও নন। মানস ভুঁইয়া মমতার দিকে প্রশ্ন ছুড়ে বলেন, লোকসভা ভোটের পর আপনি কোন ছাতার তলায় যাবেন? কংগ্রেস না বিজেপির? আন্না হাজারে সাড়া দেননি। জয়ললিতা থেকে নবীন পট্টনায়েক, নীতিশ কুমারও সাড়া দিচ্ছেন না। এখন কী করবেন?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026