শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫

সংসদ নির্বাচন ২০১৯ সালের আগে নয়

সংসদ নির্বাচন ২০১৯ সালের আগে নয়

শীর্ষবিন্দু নিউজ: ২০১৯ সালের আগে দেশে সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে শুরু হওয়া বগুড়ার সারিয়াকান্দী উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে বিকেল ৪টার দিকে পানি উন্নয়ন বোর্ড ইসিআরআরপি’র প্রকল্প পরিচালক সরদার সিরাজুল হকের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ এলাকার গণমান্য ব্যক্তিদের সঙ্গে মন্ত্রী উপজেলা পরিষদ হলরুমে পানি উন্নয়ন বোর্ডের নদীতীর সংরক্ষণ উন্নয়ন কর্মসূচির আওতায় প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো নির্মাণ সংক্রান্ত এক মতবিনিময় সভা হয়। তবে স্বাস্থ্যমন্ত্রীর সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি তা করেননি।

নাসিম বলেন, আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচন হবে ২০১৯ সালে। এর আগে দেশে আর কোনো নির্বাচন নয়। স্বাধীনতা বিরোধী চক্র যতই কথা বলুক। তাতে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকারের নামে জামায়াত-বিএনপি দেশে মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এ ছাড়া দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারেনি। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি বার বার হরতাল ডেকে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা বলেছিল, ৫ জানুয়ারির সংসদ নির্বাচন হতে দেবে না। কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সরকারও গঠন করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে জনসভায় বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক শ্যাম্পুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপিস্থত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026