শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৯

হিথ্রো এয়ারপোর্টে নির্মিত হচ্ছে অত্যাধুনিক টার্মিনাল

হিথ্রো এয়ারপোর্টে নির্মিত হচ্ছে অত্যাধুনিক টার্মিনাল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বিশ্বখ্যাত হিথ্রো বিমান বন্দরের ভিড়পূর্ণ টার্মিনাল-২ ভেঙ্গে একটি প্রশস্ত ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হিথ্রো এয়ারপোর্টের অপেক্ষাকৃত নতুন টার্মিনাল-৫ এর সংলগ্ন এই নতুন ভনটি তৈরীতে ব্যয় হবে প্রায় ৩ হাজার কোটি টাকা। বছরে ২ কোটি যাত্রী চলাচল বা ধারণের উপযোগী করে বিমান বন্দরকে গড়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ বলেন, তারা এখনো একটি তৃতীয় রানওয়ে তৈরীর চেষ্টায় আছেন। আগামী জুন মাসে এই নতুন টার্মিনাল ভবন তৈরীর কাজ শুরু হবে।প্রধান স্থপতি লুইস ভাইডেল বলেন, এই নির্মিতব্য ভবনের প্রাকৃতিক আলো ব্যবস্থা ও উঁচু মানের নৈঃশব্দ এটাকে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটি প্রশান্ত স্থানে পরিনত করবে।হিথ্রোর এই দু’টি অত্যাধুনিক টার্মিনাল বিমান বন্দরটিকে ইউরোপের প্রধান এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম একটি এয়ারপোর্টে পরিণত করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026