শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫

ভারত পাকিস্তানের অবৈধ পোশাকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ

ভারত পাকিস্তানের অবৈধ পোশাকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ: ভারতের ও পকিস্তানের অবৈধ পোশাকের কারণে গেল বৈশাখে দেড় হাজার কোটি টাকার বাজার হারিয়েছেন বাংলাদেশের পোশাক ব্যবসায়ীরা এ অভিযোগ করেছেন এন্টারপ্রিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি আজহারুল হক আজাদ। রাজধানীর গুলশানে বিকেল পৌনে ছয়টায় ফ্যাশন  এন্টারপ্রিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজিত ‘বৈশাখে আমাদের অর্থনীতি’ মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির সহসভাপতি আশরাফুর রহমান, রঙ-এর পরিচালক (অর্থ) সৌমিক দাসসহ সংগঠনটির অন্যান্য সদস্য। মতবিনিময় সভায় উদ্যোক্তারা বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে হলে সরকারের সাহায্য প্রয়োজন। এ ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিলে আমরা খুব উপকৃত হবো। উৎসবের সময় দোকানপাট যাতে রাত আটটার পরে বন্ধ করা হয়, সে বিষয়ে নজর দেওয়া উচিত। কারণ, ক্রেতারা সন্ধ্যার পরেই মার্কেটে আসেন।

তিনি বলেন, এ শিল্পের সঙ্গে ৫০ লাখ লোক জড়িত। তিনি বলেন, বাংলাদেশের নানা উৎসবকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারত থেকে অবৈধ পোশাক আসে যাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশিয় ব্যবসায়ীরা। আজহারুল হক বলেন, ভারত থেকে নববর্ষকে কেন্দ্র করে অবৈধভাবে পোশাক এসেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। আগামী ঈদকে নিয়ে আমরা শঙ্কিত। বৈধভাবে কোনো পোশাক দেশে আসলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু, যদি অবৈধভাবে দেশে আসে, তাহলে এর সঙ্গে পাল্লা দিয়ে আমরা পিছিয়ে পড়ছি। এতে করে হুমকির মুখে পড়ছে দেশের ফ্যাশন জগত।

সংগঠনটির সহসভাপতি শাহীন আহমেদ বলেন, দেশে অবৈধভাবে যেসব পোশাক আসছে, তা রোধ করতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে। আর নয় তো এ ধরনের কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে না। এই শিল্পের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। নন্দন কুটিরের পরিচালক তথ্য ও প্রচার কর্মকর্তা শহীদুল হক বলেন, আমাদের এই শিল্পের বয়স খুব বেশি না। তাই, সরকারসহ অন্যান্যদের এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের সহায়তা করা উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026