মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬

বন্দি সৌদি রাজকন্যার বিদ্রোহের ডাক

বন্দি সৌদি রাজকন্যার বিদ্রোহের ডাক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাজতন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠার জন্য সৌদি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর গৃহবন্দি এক মেয়ে। বাদশার বড় মেয়ে সাহার তার আরো তিন বোনসহ জেদ্দা শহরে গৃহবন্দি রয়েছেন। তার একটি ভিডিওবার্তা নিয়ে এই খবর প্রকাশ করেছে লেবাননের টেলিভিশন আল মানার।

৪২ বছর বয়সী সাহার বলেন, শহীদ হওয়া ও কারাগারের ‘মুক্ত জনগণকে’ অভিনন্দন। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে পেরে, বিপ্লবী মানুষদের মর্যাদা এবং অধিকার সম্পর্কে সচেতন হতে পেরে আমি সত্যিই অনেক ভাগ্যবান। আমরা তোমাদের পথ অনুসরণের প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের প্রচেষ্টা কখনো বৃথা যেতে দেব না। আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই থাকবে। মুক্তিকামী মানুষের নেতা আয়াতুল্লা নিমার আল নিমারের কাছ থেকে আমরা দৃঢ়তা শিখেছি। রাজবন্দিদের মুক্তি দেয়ার দাবি জানানোর কারণে কাতিফ প্রদেশের জান্তাবাহিনী তাকে মেরেছে, আহত করেছে এবং জেলে ভরেছে।

এসব কারণে আমরা নিজ ইচ্ছায় এই পথে সামনে এগিয়ে যাব। আল্লাহর ওপর বিশ্বাস রেখে অদূর ভবিষ্যতে আমরাই বিজয়ী হব। যারা স্বাধীনতার পতাকা উড়িয়ে আমাকে, আমার বোনদেরকে সম্মানিত করেছে আল্লাহ আমাদের সহায় হোন। সাহার, মাহা, হালা ও জাওয়াহার সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মেয়ে। তাদেরকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। তাদের সবাইকে একঘরে করা রাখা হয়েছে বলে গত ২০ এপ্রিল সাহার টেলিফোনে ইউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026