শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১

তরুণীর স্তন কামড়ে ক্ষতবিক্ষত করলো এক বখাটে

তরুণীর স্তন কামড়ে ক্ষতবিক্ষত করলো এক বখাটে

শীর্ষবিন্দু নিউজ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিপা আক্তার (১৬) নামে এক যুবতীর স্তন কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে স্থানীয় ইউপি সদস্যের এক বখাটে ছেলে। গত রবিবার সকালে উপজেলার হোসেন্দী কুমারপুর গ্রামে এই তরুণীর ওপর চড়াও হন বখাটে সোহেল। সোহেল মিয়া নামধারী এই হায়েনার আক্রমনের শিকার নিপা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫নং ওয়ার্ডে ব্যাথার যন্ত্রনায় ছটফট করছে।

জানা গেছে, মেয়েটির চাচাতো ভাই ও স্থানীয় ২নং ইউপি সদস্য আব্দুল কাদিরের ছেলে সোহেল মিয়া ৫ মাস পূর্বে সৌদী আরব থেকে দেশে ফিরে আসে। বিবাহিত হওয়ার পরও নিপার ওপর নজর পড়ে সোহেলের। সোহেল দীর্ঘ দিন ধরেই নিপাকে উত্যক্ত করে আসছিলো। সোহেল বিভিন্ন সময়ে নিপাকে খারাপ প্রস্তাব দেয় কিন্তু নিপা তাতে সায় না দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে সোহেল। পরে গত রবিবার সকালে সোহেল কৌশলে নিপাকে তার রুমে ডেকে নেয়। এক পর্যায়ে সোহেল নিপাকে জাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। নিপা এতে বাধা দিলে তাকে কুকুরের মত কামড়াতে থাকে। এতে নিপার স্তন ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে নিপা।

দীর্ঘ সময় মেয়ের খোঁজ না পেয়ে মা সোহেলের কক্ষে গিয়ে দেখেন যে মেয়ে নিপা অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে নিপাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভিকটিম নিপা ও তার মা জানায়, তারা অসহায়। একমাত্র ছেলে বিদেশে থাকেন। বখাটে সোহেলের পিতা ইউপি সদস্য এবং এলাকার প্রভাবশালী হওয়ার মেয়ের ওপর নির্যাতনের বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026