শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন জার্মান প্রতিনিধি দল

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন জার্মান প্রতিনিধি দল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন যে অবস্থায় রয়েছে তা নিয়ে নিজেদের উদ্বিগ্নের কথা বলেছেন সফররত জার্মান সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার বিকালে প্রতিনিধি দলের প্রধান ডাগমার জি ওয়ার্লে এক সংবাদ সম্মেলনে উদ্বিগ্নের কথা জানিয়ে বলেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন খুব কম সংখ্যক ভোটারের উপস্থিতিতে হয়েছে।

এ সময় দ্রুত আরেকটি নির্বাচনের কথা উল্লেখ করে প্রতিনিধি দলের নেতা বলেন, তবে কী পদ্ধতিতে ও কখন সেই নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। বাইরে থেকে কেউ এসে সেটি ঠিক করে দিতে পারবে না। বর্তমান সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কীনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ডাগমার জি ওয়ার্লে সন্দেহ প্রকাশ করেন।

তিনি বলেন, দশম জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর করা হলে তা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মনে করে জার্মানি। সঙ্কট উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ সংলাপের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে এটাই আশা করে জার্মানি ও সফররত প্রতিনিধি দলের সদস্যরা। গুলশানের জার্মান হাউজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. আলবার্ক্ট কনৎসে উপস্থিত ছিলেন। এর আগে সকালে জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। এ সময় বাংলাদেশের উন্নয়নে অতীতের মতো জার্মান সরকার, জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের সহায়তা চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশের নাগরিকদের উন্নত জীবন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে জার্মান বিনিয়োগ পেতে কী করতে হবে- এমন প্রশ্নের জবাবে ডাগমার জি ওয়ার্লে বলেন, সবার আগে দরকার স্থিতিশীলতা । তাছাড়া বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উন্নয়ন না করলে বিনিয়োগ পাওয়া শক্ত হবে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026