সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

মামলার ভয়ে ভীত নন মোদী

মামলার ভয়ে ভীত নন মোদী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছে। কিন্তু এটিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। বুধবার গুজরাটের গান্ধীনগরে নিজের ভোট দিয়ে বেরোনোর সময় মোদী জানান, মামলা তাঁর কাছে নতুন কোনো বিষয় নয়। গত ১২ বছরে তিনি বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন।

এর আগে রোববার শ্রীরামপুরে এক জনসভায় মমতা ব্যানার্জির আঁকা ছবি বিক্রির বিষয়ে প্রশ্ন তোলেন মোদী। ওই বক্তব্যের পর সোমবার কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন, মোদী এ বিষয়ে ক্ষমা না-চাইলে তাঁর নামে মানহানি মামলা করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026