সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০

সময়োচিত পদক্ষেপের পরামর্শ দিলেন তারেক

সময়োচিত পদক্ষেপের পরামর্শ দিলেন তারেক

শীর্ষবিন্দু নিউজ: দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই কঠিন সময়ে পেশাজীবীদের সময়োচিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় মনিটর ও কোঅর্ডিনেটর  সম্মেলনে টেলিকনফারেন্সে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সংগঠনটির কার্যক্রম পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাজধানীর এক কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়। সভায় ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সমন্বয়কারীরা তাদের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান টেলিকনফারেন্সের মাধ্যমে এই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সঞ্চালনায় এ সভায় তারেক রহমানের সামনে রির্পোট ও পরিচিতি তুলে ধরেন প্রফেসর ড. আবদুর রশিদ, প্রফেসর শহিদুর রহমান, ইঞ্জিনিয়ার আলী মর্তুজা, প্রফেসর করিম ওয়াহেদ, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার নাজিমুল হাসান, ড. সিরাজুস সালেহিন প্রিন্স, কৃষিবিদ মতিউল আলম, মতিউর রহমান দর্জালী, ড. শহীদ হাসান, ড. এ এস হায়দার পারভেজ, ড. হারুনুর রশিদ, ড. শেখ ফরহাদ, প্রফেসর আকরাম উল্লাহ সিকদার, কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, কৃষিবিদ রেজাউল করিম মিয়া, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান মানিক, সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজু, ইঞ্জিনিয়ার কাজী আবুল কাসেম, ড. মেজবাউল ইসলাম, প্রফেসর ড. মামুন আহমেদ, কৃষিবিদ শামিমুর রহমান, ড. মাসুদুল হক ঝন্টু, জাস্ট নিউজ বিডি সম্পাদক মুশফিকুল ফজল আনছারী প্রমুখ।

ফাউন্ডেশনের কর্মকর্তা ও পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষি, স্বাস্থ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প গ্রহণ এবং প্রকল্পের কার্যক্রমকে সাফল্যজনকভাবে চালিয়ে নেয়ার মাধ্যমে এই ফাউন্ডেশনকে একটি ব্যাতিক্রমধর্মী জনকল্যানমূলক সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের কর্মকর্তাদের কার্যক্রমের প্রশংসা করে তারেক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্প্রতি রানা প্লাজার নৃশংস ভবন ধসের ঘটনায় আহতদের স্বাস্থ্যসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনে সম্পৃক্ত চিকিৎসকরা স্বাস্থ্যসেবায় যে উদ্যোগ নিয়েছেন তাতে আমি খুশি হয়েছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026